প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েতের প্রায় এক লাখ বেদুইনকে কমোরো দ্বীপপুঞ্জের নাগরিক হওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল জাররাহ্ এই ইঙ্গিত দিয়েছেন বলে গতকাল সোমবার জানিয়েছে স্থানীয় একটি পত্রিকা। এক লাখেরও বেশি বেদুইন কুয়েতের নাগরিকত্বের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনরত এই বেদুইনদের অবৈধ অভিবাসী বলে গণ্য করে সরকার। কমোরো পূর্ব আফ্রিকা উপকূলে ভারত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপপুঞ্জ। সাবেক ফরাসি উপনিবেশ এই দেশ আরব লিগের সদস্য।
বিবিসি