বেনগাজিতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজি শহরে পর পর দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে। আজ বুধবার বেনগাজি শহরের একটি মসজিদের সামনে কয়েক মিনিটের ব্যবধানে দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় ২০ থেকে ৩০ জন আহত হয়।

সেন্ট্রাল আল সোলাইমানি শহরের একটি মসজিদের কাছে প্রথম গাড়িবোমা হামলা চালানো হয়। সে সময় মসজিদ থেকে আসরের নামাজ শেষে বের হচ্ছিলেন মুসল্লিরা। এর কয়েক মিনিট পরেই রাস্তার অপর পাশে আরও একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।

স্থানীয় আল জালা হাসপাতালের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, বেশ কয়েকজন সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক ওই হামলায় নিহত হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।

এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।