প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনে যুদ্ধের ময়দানে থাকা সৌদি সেনারা বাদশাহ সালমানের কাছ থেকে এক মাসের অতিরিক্ত বেতন পাবেন। ইয়েমেনে বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যকার শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর ১৭ মাসব্যাপী চলা যুদ্ধ তীব্রতর হয়েছে। এ প্রেক্ষাপটে সৌদি বাদশাহের তরফ থেকে এই বিবৃতি এল। গত রোববার রাতে সৌদি প্রেস এজেন্সি জানায়, বাদশাহ সালমান ‘ইয়েমেন অপারেশনের সম্মুখভাগের সক্রিয় যোদ্ধাদের অতিরিক্ত এক মাসের বেতন-বোনাস দেওয়ার আদেশ দিয়েছেন।’ এই আদেশে সৌদি আরবের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই বোনাস দিতে মোট কত অর্থ খরচ হবে, তা জানানো হয়নি।
এএফপি