প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত ও এক শর বেশি আহত হয়েছে। গতকাল শনিবার পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরে একটি ব্যাংকের বাইরে এ ঘটনা ঘটে। গত নভেম্বরের পর থেকে আফগানিস্তানে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায়িত্ব স্বীকার করেছে। সত্যি হলে এটাই হবে দেশটিতে আইএসের প্রথম বড় হামলা। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদ জিয়া আবদুলজাই বলেন, বিস্ফোরণের সময় সরকারি কর্মচারীসহ অনেক সাধারণ মানুষ বেতনের অর্থ তুলছিল।
এএফপি