প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননের রাজধানী বৈরুতে গতকাল বৃহস্পতিবার জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৭ জন নিহত ও বহু আহত হয়েছেন। দক্ষিণ বৈরুতে শিয়া সংগঠন হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে এ বোমা হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, দুই ব্যক্তি পায়ে হেঁটে এসে বুর্জ আল-বারাজনে এলাকায় একটি বিপণিবিতানের সামনে বিস্ফোরণ ঘটায়। ২০১৪ সাল থেকে দক্ষিণ বৈরুতে এটাই প্রথম বোমা হামলা। এএফপি