বোমায় প্রকম্পিত সিরিয়া, নিহত ১২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় কয়েক দফা গাড়ি ও আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় ৭৮ জন নিহত হয়েছে। খবর বিবিসি অনলাইনের। 

সিরিয়ার বন্দরনগরী তারতোস ও জাবলেহ শহরের বাসস্ট্যান্ডগুলোকে কেন্দ্র করে চারটি বোমার বিস্ফোরণ ঘটে।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে, এই হামলার পেছনে আইএস জড়িত।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অন্যতম মিত্র রাশিয়া তারতোস থেকে যুদ্ধজাহাজ ও জাবলেহ থেকে যুদ্ধবিমান পরিচালনা করে আইএসের ওপর হামলা চালায়।
সিরিয়ার বার্তা সংস্থা সানা পুলিশের বরাত দিয়ে জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ৪৫ জন মারা গেছে জাবলেহে। তাদের বেশির ভাগই নারী ও শিশু। এই শহরের বাস টার্মিনালের প্রবেশপথে দুটি বোমার বিস্ফোরণ হয়। হামলার সময় একজন আত্মঘাতী হামলাকারীও নিহত হয়। আর তারতোসে নিহত হয়েছে ৩৩ জনের বেশি।