বোমায় রক্তাক্ত বাগদাদ, নিহত ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদে চারটি বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর বিবিসি অনলাইনের। 

চারটি হামলার মধ্যে তিনটি হামলারই লক্ষ্যবস্তু ছিল মূলত শিয়া মুসলিম এলাকা। আরেকটি বোমা বিস্ফোরিত হয় শিয়া-সুন্নি এলাকায়। তিনটি মার্কেট ও একটি রেস্টুরেন্টে এই হামলা করা হয়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, প্রথম এবং সবচেয়ে ভয়াবহ বোমা হামলাটি হয় বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকা শাবাবের একটি মার্কেটে। সেখানে নিহত হন ২৮ জন।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জানান, এ ঘটনায় একজন নিরাপত্তা কর্মকর্তাকে আটক করা হয়েছে। তবে তাঁর কাছ থেকে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।