বোরকা নিষিদ্ধ করল আইএস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরকা না পরায় একসময় নারীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সেই আইএস এবার তাদের নিয়ন্ত্রণে থাকা ইরাকের মসুলে বোরকা নিষিদ্ধ করল। আইএস বলেছে, মসুলে তাদের নিরাপত্তা কেন্দ্রগুলোতে মুখ ঢাকা নারীদের প্রবেশ নিষেধ। এর আগে কয়েক দফায় এসব কেন্দ্রে বোরকা পরে এসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে আইএসের বেশ কয়েকজন সদস্য নিহতও হয়েছে। তাই নিরাপত্তার কথা বিবেচনা করেই বোরকা নিষিদ্ধের এই নির্দেশ। তবে নিরাপত্তা কেন্দ্রগুলোর বাইরে মসুলের অন্যান্য এলাকায় নারীদের বোরকা পরতেই হবে।