বেড়েছে পপির চাষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে পপি চাষের হার বেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল রোববার এক প্রতিবেদনে বিশ্ব সংস্থাটির মাদক ও অপরাধ বিভাগ (ইউএনওডিসি) বলেছে, আবহাওয়া অনুকূলে থাকায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কমে যাওয়ায় এবং মাদকবিরোধী অভিযানে আন্তর্জাতিক অবস্থানকে অগ্রাহ্য করায় দেশটিতে এই মাদকের চাষ গত বছরের তুলনায় চলতি বছর ১০ শতাংশ বেড়েছে। তবে আফগানিস্তানে এই প্রথম পপির চাষ বাড়ল না। গত দশক থেকেই তা বাড়তে শুরু করে। তালেবান শাসনামলের অস্থিরতা এবং মাদকসেবন আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়াকে এর কারণ বলে মনে করা হয়। তালেবান শাসনের অবসানের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দেশটিতে ব্যাপক অর্থ ব্যয়ে মাদকবিরোধী কর্মসূচি শুরু হয়। কিন্তু তা খুব একটা ফল দেয়নি।