বৈঠক ফেব্রুয়ারিতে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আগামী মাসে শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ওই বৈঠকের তারিখ নির্ধারণ ও এ-সংক্রান্ত বিষয়াদি ‘সামনে এগিয়ে নিতে’ উভয় পক্ষই একসঙ্গে কাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা জানান, দুই দেশের পররাষ্ট্রসচিবেরা ফেব্রুয়ারি মাসেই বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘বৈঠক এবং বৈঠকের তারিখ নির্ধারণ নিয়ে উভয় পক্ষই একসঙ্গে কাজ করছে। পারস্পরিক সমঝোতা হওয়ার পর এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে।’
টাইমস অব ইন্ডিয়া