প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে সংকট নিরসনে নেপালে নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভকারীরা নেপাল সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ইউনাইটেড ডেমোক্রেটিক মদেশি ফ্রন্ট গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, আলোচনার পাশাপাশি আন্দোলন অব্যাহত থাকবে। অবশ্য ইতিমধ্যে গত ১৬ সেপ্টেম্বর নেপালের পার্লামেন্টে সংবিধানটি পাস হয়। নতুন সংবিধান অনুযায়ী নেপালকে সাতটি প্রদেশে ভাগ করা হয়েছে। কিন্তু সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছিল নেপালের দক্ষিণে বসবাসকারী সংখ্যালঘু মদেশীয়রা। তাদের আশঙ্কা, নতুন সংবিধানের কারণে তারা কেন্দ্রে প্রতিনিধিত্বশূন্য হয়ে পড়বে।
এপি