প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার একটি আদালত সমলিঙ্গের বিয়ের বৈধতার আবেদন খারিজ করে দিয়েছেন। দেশটির চলচ্চিত্র পরিচালক কিম জো গোয়াঙ্গ-সু এবং তাঁর ‘সঙ্গী’ কিম সেং-হাউ তাঁদের বিয়ের বৈধতার জন্য গত বছরের জুলাইতে আদালতে মামলা করেছিলেন। শুনানি শেষে আদালত গতকাল বুধবার তাঁদের মামলা খারিজ করে দেন। ওই জুটি ২০১৩ সালের সেপ্টেম্বরে সিউলে বিয়ে করেছিলেন। আদালত বলেছেন, দেশের বিদ্যমান আইনে কেবল ভিন্ন লিঙ্গের মধ্যেই বিয়ে বৈধ। দক্ষিণ কোরিয়ায় সমকামিতা অবৈধ নয়। তবে সমলিঙ্গের বিয়ের বিষয়ে এশিয়ার উন্নত অর্থনীতির দেশটি এখনো রক্ষণশীল। এএফপি