বৈষম্যই নেপালে সংকটের উৎস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ ভূমিকম্পের পর গত এপ্রিলে নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো একটি সংবিধান প্রণয়নে সম্মত হয়। এতে সংবিধান নিয়ে আট বছরের অচলাবস্থা কাটার সম্ভাবনা সৃষ্টি হলেও বিপত্তি দেখা দেয় খসড়া সংবিধানের বিতর্কিত ধারা নিয়ে।
খসড়া সংবিধানে নতুন সাত প্রদেশে দেশটিকে ভাগ করে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির শাসনের কথা বলা হয়েছে। কিন্তু এটা মেনে নিতে পারছে না পূর্বাঞ্চলের মদেশীয় এবং দক্ষিণাঞ্চলের থারু জাতিগোষ্ঠীর মানুষেরা। তাদের দাবি, দেশটিকে সাত ভাগ করা হচ্ছে ব্যক্তি ও দলীয় স্বার্থে। এতে তাদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে।

সংসদীয় পদ্ধতির নেপালে আটটি প্রাদেশিক সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এতে ক্ষুব্ধ সমতলের মদেশীয়রা পাহাড়ি নিয়ন্ত্রিত নেপালের রাজনৈতিক কাঠামোয় নিজেদের বিচ্ছিন্ন করে ফেলার আশঙ্কায় পড়ে

গত ২৫ এপ্রিল নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব নেপাল (মার্ক্স ও লেনিনবাদী) এবং মাওবাদীরা সমতল অঞ্চলের ছোট দলগুলোর সঙ্গে মিলে সংবিধান প্রণয়নে চুক্তি করে। সংসদীয় পদ্ধতির নেপালে আটটি প্রাদেশিক সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এসব প্রদেশের সীমানা ও নাম নির্ধারণের জন্য ফেডারেল কমিশনের ওপর দায়িত্ব দেওয়া হয়। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সমতলের মদেশীয়রা পাহাড়ি নিয়ন্ত্রিত নেপালের রাজনৈতিক কাঠামোয় নিজেদের বিচ্ছিন্ন করে ফেলার আশঙ্কা করে। এরপর নেপালের শীর্ষ নেতৃত্ব ছয়টি প্রদেশ গঠনের সিদ্ধান্ত নেন।
নতুন প্রদেশ বিন্যাসে আগের তরাই অঞ্চলের তিন জেলা মোরাং, সুনসারি এবং ঝাপাকে পাহাড়ি এলাকার সঙ্গে যুক্ত করে নতুন প্রদেশ করা হয়। নেপালি কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা কেপি ওলির ইচ্ছেতেই প্রদেশের এই বিন্যাস হয়। এই অঞ্চলের মদেশীয়রা চেয়েছিল কেবল সমতল অঞ্চল নিয়েই একটি প্রদেশ হোক। তারা এই বিন্যাসে খুশি হয়নি স্বাভাবিকভাবেই। তরাই অঞ্চলের পুরোনো দল সদভাবনা সাংবিধানিক গণপরিষদ থেকে বের হয়ে আসে।
তরাইয়ের পাশাপাশি সর্বপশ্চিমের কাইলালি এবং কাঞ্চনপুর জেলাকে পাহাড়ি অঞ্চলের সঙ্গে মিলিয়ে নতুন প্রদেশের বিন্যাসে সমস্যা তৈরি হয়। এই বিন্যাসে আরেক প্রভাবশালী নেতা শের বাহাদুর দেউবার জোর ভূমিকা ছিল। এই অঞ্চলের আদি বাসিন্দা থারুরা তাদের জন্য সমতলে একক প্রদেশ দাবি করে।
এই দুই অঞ্চলের বাইরে মধ্য পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলেও নতুন প্রদেশের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। এ সমস্যা সমাধানে তিন বৃহৎ দল নতুন আরেকটি প্রদেশ তৈরি করতে রাজি হয়। সেই মধ্য পশ্চিমাঞ্চলের দাবির পরিপ্রেক্ষিতে হয় নতুন সপ্তম প্রদেশ। থারু এবং মদেশীয়দের দাবির প্রতি কোনো ভ্রুক্ষেপ করেনি বড় দলগুলো। এর ফলে এত দিন ছয় প্রদেশ মেনে নিয়েছিল যে মদেশীয় দল দ্য মদেশি জনাধিকার ফোরাম, তারাও আলোচনা ছেড়ে বেরিয়ে আসে।
এখন নেপালে যে বিভাজন সৃষ্টি হয়েছে, তা জাতিগত। এর মূল অনেক গভীরে। এর একদিকে আছে পাহাড়ি উচ্চবর্ণ নিয়ন্ত্রিত নেপালের বড় রাজনৈতিক দলগুলো; অপরদিকে সমতলের প্রান্তিক জাতিগোষ্ঠীগুলো।