বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলোর বিরুদ্ধে গতকাল রোববার বিক্ষোভ করেছেন বৌদ্ধ ভিক্ষুরা। তাঁদের অভিযোগ, রোহিঙ্গাদের বিদ্রোহে মদদ দিচ্ছে ওই সব সংস্থা। পুলিশ ও বিক্ষোভকারীদের এক নেতা বলেন, রাখাইনের ১৫টি শহরে গতকাল বিক্ষোভ করেন বৌদ্ধ ভিক্ষু ও রাখাইন সম্প্রদায়ের সদস্যরা। বিক্ষোভকারীরা বলেন, ত্রাণ দানকারী সংস্থাগুলোকে শিগগিরই এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। উল্লেখ্য, রাখাইনে গত মাসে সাত বৌদ্ধ হত্যাকাণ্ডের শিকার হয়, যার জন্য দায়ী মনে করা হয় রোহিঙ্গাদের। এর জের ধরে নতুন করে রাখাইনে সেনা মোতায়েন করা হয়েছে, জারি করা হয়েছে কারফিউ।