ব্যতিক্রমী প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে আর দশটা মানুষের কাতারেই নামালেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো। সিঙ্গাপুরের একটি স্কুলে অধ্যয়নরত ছেলেকে দেখতে সপ্তাহান্তে দেশটিতে যান তিনি। পথে যাত্রী হন বিমানের ইকোনমি ক্লাসের সিটের (তুলনামূলক কম ভাড়ার টিকিটধারীদের জন্য নির্ধারিত)। রাষ্ট্রপ্রধানদের নির্ধারিত প্রটোকল এড়িয়ে সস্ত্রীক জাকার্তা বিমানবন্দরে সাধারণ যাত্রীদের তল্লাশি লাইনেও দাঁড়িয়ে পড়েন তিনি। পরে লাইন ধরেই গ্রহণ করেন বিমানের আসন। পিটিআই