প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি ব্যাংকে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। গতকাল বুধবারের এ হামলায় ১০ জন নিহত হয়। এর মধ্যে পাঁচজন পুলিশ ও পাঁচজন বেসামরিক নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। হামলাকারীরা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ-তে কাবুল ব্যাংকের ওই শাখা কার্যালয়ের প্রবেশপথে বোমা ফাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় আত্মঘাতী হামলাকারী তিনজনও নিহত হয়েছে। তালেবানের একজন মুখপাত্র কাবুল ব্যাংকে হামলার দায় স্বীকার করেছে। এএফপি