প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রগুলোতে ‘বাণিজ্যিক মাত্রায়’ লুটপাট হচ্ছে। এতে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর প্রধান ইরিনা বোকোভা গতকাল বুধবার এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবিতে দেখা যায়, সিরিয়ায় প্রত্নস্থলগুলোয় অবৈধ খনন করে ব্যাপক লুটতরাজ হচ্ছে। সিরীয় প্রত্নসম্পদ সুরক্ষা সমিতি (এপিএসএ) বলেছে, দেশটিতে গত চার বছরে আইএস-নিয়ন্ত্রিত বিশাল এলাকাজুড়ে অন্তত ৯০০টি সৌধ ও প্রত্নস্থল লুটপাট, ভাঙচুর ও ধ্বংস করা হয়েছে। এএফপি