ব্যয় বেড়ে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের প্রচণ্ড ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিষ্ক্রিয়করণ ও ওই বিপর্যয়ের ক্ষতিপূরণের অনুমিত ব্যয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বাণিজ্যবিষয়ক পত্রিকা নিক্কেই এ কথা জানিয়েছে। নিক্কেই গত রোববার বলেছে, জাপানের বাণিজ্য মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ প্রদান ও বিদ্যুৎকেন্দ্রটি নিষ্ক্রিয় করার অনুমিত ব্যয় প্রায় দ্বিগুণ করে ২০ ট্রিলিয়ন ইয়েনের (১৭৭ দশমিক ৫১ বিলিয়ন ডলার) বেশি নির্ধারণ করেছে। ইতিপূর্বে ২০১৩ সালে মন্ত্রণালয় এর ব্যয় নির্ধারণ করেছিল ১১ ট্রিলিয়ন ইয়েন। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র এসব তথ্য জানায়।