ব্রিটিশ সাংবাদিকের দ্বিতীয় ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গত সোমবার তাঁদের হাতে আটক ব্রিটিশ সাংবাদিক জন ক্যান্টলির আরেকটি ভিডিও প্রকাশ করেছে। এক সপ্তাহের কম সময় আগে তাঁর প্রথম ভিডিও প্রচার করা হয়। খবর বিবিসি ও এএফপির।
নতুন ভিডিওতে ক্যান্টিলকে বলতে শোনা যায়, যুক্তরাজ্য তাঁকে পরিত্যাগ করেছে। এর আগে আইএস জঙ্গিরা তিন মার্কিন ও ব্রিটিশের শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করে। এদিকে আলজেরিয়ায় আইএসের সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপ হার্ভে পিয়ের গুরদাল নামে ফ্রান্সের এক নাগরিককে সোমবার আটক করেছে। ‘জুদ আল খলিফা’ বা খেলাফতের সেনা নামের সংগঠনটি এক ভিডিওতে এ কথা জানিয়ে বলেছে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফ্রান্স ইরাকে হামলা বন্ধ না করলে ওই ব্যক্তিকে হত্যা করা হবে। ফ্রান্সের সরকার ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।