ব্লু হাউস ছাড়লেন গিউন হে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় আদালতের রায়ে প্রেসিডেন্ট পদ থেকে সদ্য বরখাস্ত পার্ক গিউন হে সরকারি বাসভবন ‘ব্লু হাউস’ গতকাল রোববার ছেড়ে গেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র কিম দং-জো এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত পার্ক গিউন হেকে দেশটির সাংবিধানিক আদালত পদ থেকে অপসারণের রায় দেওয়ার দুই দিন পর ব্লু হাউস ছেড়ে গেলেন তিনি। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপের খবরে বলা হয়, পার্ক গিউন হে স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে রাজধানী সিউলের দক্ষিণে নিজের বাসায় চলে যান। সেখানে উপস্থিত শত শত সমর্থক তাঁকে বরখাস্তের প্রতিবাদ জানায়। পার্লামেন্টে প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব পাস হওয়ার পর দীর্ঘ শুনানিশেষে শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত পার্ক গিউন হেকে বরখাস্ত করার রায় দেন।
এএফপি