ভারতে সন্ত্রাসী হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল গতকাল শুক্রবার ভারতে পর্যটক ও পশ্চিমা লক্ষ৵বস্তুর ওপর অত্যাসন্ন সন্ত্রাসী হামলার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। দেশটি সে দেশের নাগরিকদের ভারতে বর্ষশেষ ও নববর্ষ উদ্যাপনের সময় জনসমাগমের স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া এক বিবৃতিতে সন্ত্রাস দমন ব্যুরো সতর্কতার মাত্রা বৃদ্ধি করেছে। এতে সন্ত্রাসের ‘সুনির্দিষ্ট হুমকির’ কথা উল্লেখ করা হয়। বিবৃতিতে ভারতে থাকা ইসরায়েলি পর্যটকদের বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর্যটক ও পশ্চিমা লক্ষ৵বস্তুর ওপর অত্যাসন্ন সন্ত্রাসী হামলার বিষয়ে সাবধান করে দেওয়া হয়। সন্ত্রাস দমন ব্যুরো এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি।
ভারত সফররত ইসরায়েলিদের উন্মুক্ত বাজার, উৎসব-আয়োজন ও বিপণিবিতান এড়িয়ে চলতে বলা হয়। প্রসঙ্গত, ভারত তরুণ ইসরায়েলিদের কাছে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, বিশেষ করে বাধ্যতামূলক সামরিক সামরিক সার্ভিস শেষ করার পর।