ভারতেও শক্তিশালী ভূকম্পন অনুভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লি, কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবে আজ সোমবার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে সাড়ে সাত মাত্রার ওই ভূকম্পনটি অনুভূত হয়।
ভারতের এনডিটিভির খবরে এ কথা জানানো হয়।
ভূমিকম্পের পর পর লোকজন ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ভূমিকম্পের সময় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দিল্লির মেট্রো সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।
এদিকে ভূমিকম্পের কারণে জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে টেলিফোন ও বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে গেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।