প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী ভারত। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়াল রোববার ফোনে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় এ নিয়ে উদ্বেগ জানান। এদিকে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নাশিদকে আটকসহ ‘মালদ্বীপের ঘটনাপ্রবাহে’ উদ্বেগ প্রকাশ করে। তবে মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত সফরে পরিবর্তন আসবে না বলে জানায়। মালদ্বীপের বিরোধী নেতা নাশিদকে রোববার গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট থাকার সময় ২০১২ সালে একজন জ্যেষ্ঠ বিচারককে অবৈধভাবে আটক করায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনে নতুন অভিযোগ তোলা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া