ভারত-চীন মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সঙ্গে যৌথ সন্ত্রাসবাদবিরোধী মহড়ার আয়োজন করতে যাচ্ছে ভারত। দুদেশের বিরোধপূর্ণ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মহড়া বৈরী পরিস্থিতির অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের চীনবিষয়ক বিশেষজ্ঞ জয়দেব রানাড়ে বলেন, এই মহড়া দুদেশের আস্থা গঠনে কাজ করবে। উভয় দেশের আগ্রহেই এটি হচ্ছে। ভারত প্রতিবেশী পাকিস্তান থেকে সৃষ্ট ইসলামি জঙ্গিবাদের হুমকি মোকাবিলায় চীনের সহযোগিতা আশা করে। দুটি দেশ মনে করে, তারা একই ধরনের সন্ত্রাসবাদের হুমকির মুখে। রয়টার্স