প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন বৌদ্ধ ভিক্ষুকে ধরতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠের একটি বৌদ্ধ মন্দিরে অভিযান চালিয়েছে পুলিশ। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ওই মন্দিরের আধ্যাত্মিক নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় দেশটির কর্তৃপক্ষ। এরপর গতকাল বৃহস্পতিবার মন্দিরটি ঘেরাও করে অভিযান চালানো হয়। মন্দিরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নিতে জান্তাপ্রধান বিশেষ ক্ষমতাবলে এমন নির্দেশ দেন। এর আগেও হাজার একর জমির ওপর অবস্থিত অনেক সমৃদ্ধ এ মন্দিরে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রচেষ্টা হাজার হাজার ভক্তের বাধার মুখে ব্যর্থ হয়েছিল। ওই সময় এ মন্দিরের ভিক্ষুকে রক্ষায় ভক্তরা চারদিকে অবস্থান নেন। পুলিশ জানিয়েছে, সেখানে লুকিয়ে থাকা এক মঠাধ্যক্ষের বিরুদ্ধে অর্থ পাচার এবং সমবায় ব্যাংকের গ্রেপ্তার হওয়া এক মালিকের কাছ থেকে ৩ কোটি ৩০ লাখ ডলার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।