প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের নারা এলাকায় একটি বিশেষ ফ্যাশন শোর অনুষ্ঠানে মডেলিং করেছেন ১০ জন বৌদ্ধ ভিক্ষু। তাঁদের ক্যাটওয়াক উপভোগ করেন প্রায় ৩০০ দর্শক। জাপানের দৈনিক আশাহি শিম্বুন-এর খবরে বলা হয়, ওই অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের পোশাক প্রদর্শনীর সময় নারী দর্শকেরা হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান। জাপানি শিংগন বৌদ্ধ ধর্মমতের কেন্দ্র হিসেবে পরিচিত স্থানীয় মাউন্ট কোয়া বা কোয়াসান পর্বতের খ্যাতি বৃদ্ধির লক্ষ্যে ওই ফ্যাশন শোর আয়োজন করা হয়। প্রদর্শনীটির শিরোনাম ছিল ‘সুন্দর বৌদ্ধ ভিক্ষুরা’। বিবিসি