প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানের ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ভিসা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে চীন। বর্তমানে চীনের মূল ভূখণ্ডে যাওয়ার জন্য তাইওয়ানের নাগরিকদের ‘এন্ট্রি পারমিট’ নিতে হয়। তবে নতুন সিদ্ধান্তের আওতায় ওই বিধান তুলে নেওয়া হবে। চীনের জ্যেষ্ঠ রাজনীতিক ইউ ঝেংশেং গত রোববার চীনা মূল ভূখণ্ড ও তাইওয়ানের মধ্যে একটি বার্ষিক ফোরামে এ পরিকল্পনা ঘোষণা করেছেন। তাইওয়ানে আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এই পদক্ষেপের মাধ্যমে চীন তাইওয়ানবাসীকে একটা প্রণোদনা দিল। ১৯৪৯ সালে চীনের কমিউনিস্টরা জাতীয়তাবাদীদের পরাজিত করে। তখন থেকেই চীন ও তাইওয়ান পৃথকভাবে শাসিত হয়ে আসছে।
রয়টার্স