ভিয়েতনামের বারে আগুন, ১৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের এই বারটিতে আগুন লেগে ১৩ জন মারা ​গেছে। ছবি: রয়টার্স।
ভিয়েতনামের এই বারটিতে আগুন লেগে ১৩ জন মারা ​গেছে। ছবি: রয়টার্স।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বারে আগুন লেগে ১৩ জন মারা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হ্যানয়ের কাউ গিয়াই শহরে আটতলা ভবনের কারাওকে বারে হঠাৎ আগুন লাগে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বুধবার সকালে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, পাঁচ ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়। সে সময় দুজন পুলিশ কর্মকর্তা আহত হন।

এক নিরাপত্তাকর্মী সাংবাদিকদের জানান, সাইনবোর্ড থেকে এ আগুন লাগে। শুরুতে বারের কর্মীরা সেই আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

ভিএনই এক্সপ্রেস নামের একটি অনলাইন নিউজ আউটলেট জানিয়েছে, কারাওকে বারের পাশের তিনটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। এতে রাস্তার ওপরে থাকা একটি গাড়ি ও মোটরসাইকেল পুড়ে গেছে।

দেশটির প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুক আগুন লাগার কারণ অনুসন্ধানে এবং আইন ভঙ্গকারীকে শাস্তির আওতায় আনতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।