ভুটানের স্ট্রিট ভিউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার হিমালয়ের কোলের নয়নাভিরাম দেশ ভুটানের ‘স্ট্রিট ভিউ’ সেবা দেবে গুগল। মনে করা হচ্ছে, এটি দেশটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয় এই প্রকল্পের। এটি শেষ হলে ভুটানের প্রত্যন্ত অঞ্চলের পাহাড়-পর্বত, ধর্মীয় স্থাপনা এবং স্বচ্ছতোয়া নদীর জীবন্ত ছবি দেখা যাবে গুগলে। এ জন্য ছবি তুলতে স্ট্রিট ভিউর গাড়িটি তিন হাজার কিলোমিটার ভ্রমণ করে। প্রথাগত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী জীবনপদ্ধতি সংরক্ষণে আগ্রহী ভুটান এখন প্রযুক্তিকে সাদরে গ্রহণ করছে। এএফপি