প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কুনদুজ শহরে মেদ্সা সঁ ফ্রঁতিয়েরের (এমএসএফ বা ডক্টরস উইদাউট বর্ডারস) হাসপাতালে ‘মানবীয় ভুলের’ কারণেই মার্কিন যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করা হয়েছিল। মার্কিন সামরিক তদন্ত দল এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্য এমএসএফের ওই হাসপাতালটিকে তালেবান জঙ্গিদের দখল করে নেওয়া একটি ভবনের অংশ মনে করেছিলেন। এমএসএফ বলেছে, মার্কিন সামরিক তদন্ত প্রতিবেদনটি ‘চরম দায়সারা’ গোছের।
বিবিসি