ভূমিকম্পে কাঁপল জাপানি উপকূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো উপকূলে গতকাল বৃহস্পতিবার নাড়া দিয়ে গেল ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর রয়টার্সের।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে হোক্কাইডোর দক্ষিণের প্রান্ত উরাকাওয়া শহরের কাছে এ ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। দেশটির পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে উত্তরাঞ্চলের দুটি পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়নি।
প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে জাপানের উত্তরের উপকূলেই আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। এর প্রভাবে সৃষ্ট সুনামির ফলে সেখানকার ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।