ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন ও তাইওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। গতকাল শনিবার বিকেল পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরাঘাতের আশঙ্কায় স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। ফিলিপাইনের ভূকম্পনবিষয়ক সংস্থার প্রধান রেনাতো সোলিডাম বলেন, শুক্রবার রাতে ভূমিকম্পের পর ৮৯টি পরাঘাত হয়েছে।
এদিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শনিবার ভোরে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাইওয়ান নিউজ। এতে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।