প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজানিয়ার বুকোবা জেলায় গতকাল শনিবার ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অগাস্টিন ওলোমি বলেন, ভূমিকম্পে হতাহত লোকজনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে কয়েকজনকে। এদিকে একই দিন সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লি ও পাশের গুরগাঁও এবং নয়ডায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্প দিল্লিতে প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়। এ ছাড়া দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে গতকাল ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বনাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এএফপি