ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানে আঘাত হানা ভূমিকম্পে বিধ্বস্ত বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে এখনো চাপা পড়ে আছে বহু মানুষ। বিপন্ন এ মানুষগুলোকে উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে চলেছেন সেনা-পুলিশসদস্য, অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবীসহ অন্য উদ্ধারকর্মীরা। খবর এএফপি ও দ্য গার্ডিয়ানের।
গত শনিবার ভোরে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর তাইনানে ভূমিকম্পে বিধ্বস্ত হয় ১৬ তলা একটি ভবনসহ ১১টি ভবন। গতকাল রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ জন। নিখোঁজ রয়েছেন এখনো ১২৭ জন।
নিহত ২৩ জনের মধ্যে ১৬ জনই মারা যান ১৬ তলা ওই ভবনের ভেতর।