ভূমিকম্পে বিধ্বস্ত কাঠমান্ডু
নেপালে আজ শনিবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। তাদের অধিকাংশই রাজধানী কাঠমান্ডুর নাগরিক। দেশটির পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কাঠমান্ডুতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবন। আজ ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি নেপাল ও এর আশপাশের দেশে আঘাত হানে। এ ভূমিকম্পে ছয় শতাধিক ব্যক্তি মারা গেছে। ছবি: রয়টার্স

ভূমিকম্পে বিধ্বস্ত ভবন থেকে বের করে আনা হচ্ছে মৃতদেহ। ছবি: রয়টার্স

কাঠমান্ডুতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন এক হতভাগ্য। ছবি: রয়টার্স

কাঠমান্ডুর বসন্তপুরের দরবার স্কয়ারে ভূমিকম্পে বিধ্বস্ত ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকজনের উদ্ধারে তৎপরতা চলছে। ছবি: রয়টার্স

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়ে মানুষজন। ছবি: রয়টার্স