প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে ভয়াবহ ভূমিকম্পের পর সে দেশে সুনামির সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা। পশ্চিম ও উত্তর সুমাত্রা এবং আচেহ এলাকায় গতকাল বুধবার ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। এরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, সুমাত্রা থেকে ৮০৮ কিলোমিটার দূরের পাদাং এলাকাটি ছিল ভূমিকম্পের উৎসস্থল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এটি সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোনো হিসাব পাওয়া যায়নি। তবে গতকালের ভূমিকম্পের ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ২০০৪ সালে ভারত মহাসাগরে সংঘটিত সুনামিতে আচেহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রয়টার্স