ভূমিকম্পের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের বিজ্ঞানীরা দেশটিকে ‘পরবর্তী বড় ভূমিকম্পের’ জন্য তৈরি থাকতে সতর্ক করে দিয়েছেন। শনিবারের ৭ দশমিক ৮ শক্তিশালী ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা। শনিবারের ভূমিকম্পে রাজধানী টোকিও ও এর আশপাশের ভবনগুলো প্রায় এক মিনিট ধরে দুলতে থাকে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইঙ্গিত দিচ্ছে, জাপানের আশপাশে হয়তো ভূত্বকের পরিবর্তন সক্রিয় হয়ে উঠছে।
এএফপি