ভূমিধসে ইন্দোনেশিয়ায় দুই শতাধিক পর্বতারোহী আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

মারাত্মক ভূমিকম্পে সৃষ্ট ভূমিধসে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লমবকে দুই শতাধিক পর্বতারোহী পাহাড়ে আটকা পড়েছে।

শতাধিক উদ্ধারকর্মী এখন মাউন্ট রিনজানি থেকে তাদের নামিয়ে আনার জন্য কাজ করছেন।

গতকাল রোববার সকাল সকাল ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পে কমপক্ষে ১৬ ব্যক্তি নিহত এবং ১৬০ জনের বেশি আহত হয়েছেন।

আটকে পড়া পর্বতারোহীদের খোঁজার জন্য হেলিকপ্টার ও হাঁটা উদ্ধারকর্মী দল কাজ করছে।

শক্তিশালী পাল্টা ভূকম্পনে লমবক ও অদূরবর্তী বালি দ্বীপের হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ গৃহহারা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে একজন মালয়েশিয়ান ও একজন ইন্দোনেশিয়ান পর্যটক রয়েছেন।

মাউন্ট রিনজানিতে আটকে পড়াদের মধ্যে ফ্রান্স, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার পর্যটকেরা রয়েছেন।