ভেজালে কঠোর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারে ভেজালকারীদের ‘কঠোরতম শাস্তি’ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে চীনের কর্তৃপক্ষ। এ লক্ষ্যে খাদ্য ও ওষুধ নিরাপত্তা প্রশাসনে আরও সংস্কার বাস্তবায়ন করা হবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল শনিবার এ খবর জানিয়েছে। বেইজিংয়ে গত শুক্রবার একটি পর্যবেক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং খাবারের বাজারে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন। চীনে সম্প্রতি তেলে ভেজাল ও কিছুদিন আগে শিশুদের খাওয়ার দুধে মেলামিন মেশানোর মতো গুরুতর অভিযোগে তোলপাড় হয়েছে।
রয়টার্স