ভোট দিতে উন্মুখ মিয়ানমারবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলবোর্ডে একদিকে অং সান সু চি, অন্যদিকে তাঁর প্রয়াত বাবা অং সান। নিচে চার প্রার্থীর ছবি। নির্বাচনী প্রচারণায় মুখর মিয়ানমার। ৮ নভেম্বর ঐতিহাসিক সাধারণ নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীনদের প্রধান প্রতিদ্বন্দ্বী সু চির দল এনএলডি l রয়টার্স
বিলবোর্ডে একদিকে অং সান সু চি, অন্যদিকে তাঁর প্রয়াত বাবা অং সান। নিচে চার প্রার্থীর ছবি। নির্বাচনী প্রচারণায় মুখর মিয়ানমার। ৮ নভেম্বর ঐতিহাসিক সাধারণ নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীনদের প্রধান প্রতিদ্বন্দ্বী সু চির দল এনএলডি l রয়টার্স

আগামী রোববারের নির্বাচনকে কেন্দ্র করে মিয়ানমারজুড়ে ছড়িয়ে পড়েছেন স্থানীয় পর্যবেক্ষকেরা। তবে দুই হাজার স্থানীয় পর্যবেক্ষকের সংগঠনের পিপলস অ্যালায়েন্স ফর ক্রেডিবল ইলেকশনসের (পিএসিই) প্রধান ছাই য়ি সোয়ার মিন্তের কাছে নিজের ভোট দেওয়াটাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাই য়ি (৩৮) কোনো দিন ভোট দেননি। তাঁর মতো অসংখ্য মানুষই এখন উন্মুখ হয়ে আছে রোববারের জন্য।
ছাই য়ি বলছিলেন, ‘ভোটকেন্দ্রের ভেতরটা কেমন হয় তা কোনো দিন দেখিনি। আমি পাগল হয়ে আছি।’
১৯৯০ সালের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ বিজয় পায়। তবে সে সময় ছাই য়ির ভোটার হওয়ার বয়স হয়নি। তবে নির্বাচনে সু চি বিজয়ী হলেও সামরিক জান্তা সে ফলাফল মেনে নেয়নি। মিয়ানমারে এরপরের নির্বাচন হয় ২০১০ সালে। এনএলডি সেই নির্বাচন বর্জনের ডাক দিলে ছাই য়ি ভোট দিতে যাননি।
তবে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে দেশজুড়ে অনিশ্চয়তা এবং উদ্বেগ বাড়ছে। বিশেষ করে এনএলডির সমর্থকদের মধ্যে এ শঙ্কা বেশি। এদের একজন ৭০ বছর বয়সী নারী মিন্ত মিন্ত সান। তিনি বলছিলেন, ‘যে সামরিক শাসনের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হলো, নতুন প্রজন্মকে যেন তা ভোগ করতে না হয়।’