মক্কার ভয়াবহ ক্রেন দুর্ঘটনার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে হজ শুরুর কয়েক দিন আগে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর হারাম শরিফে ভয়াবহ ক্রেন দুর্ঘটনার বিচার শুরু হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত ১৪ জনের বিচার করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম।

সৌদি গেজেট পত্রিকা জানায়, গত বছরের সেপ্টেম্বরের এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন সৌদি আরবের এক ধনকুবের ছাড়াও পাকিস্তান, কানাডা, ফিলিপাইন ও কয়েকটি আরব দেশের নাগরিক।

জেদ্দার একটি আদালতে গত বুধবার এ মামলার বিচার শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও নির্মাণকাজের নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতের মধ্যে ওই দুর্ঘটনায় কমপক্ষে ১০৮ জনের প্রাণহানি হয়।