মিনায় পদদলনে ২২০ হাজির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের মক্কার বাইরে মিনায় পদদলিত হয়ে আজ বৃহস্পতিবার কমপক্ষে ২২০ হাজির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০০ হাজি। সৌদি সিভিল ডিফেন্স তাদের টুইটারে এ তথ্য জানিয়েছে। এএফপি ও রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।
সৌদি আরবের এখবারিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, এবার ২০ লাখের মতো মানুষ মক্কায় হজ পালন করছেন।