মদ নিষিদ্ধে ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদ উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করতে ইরাকের পার্লামেন্টে গত শনিবার আকস্মিক এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। ইয়োনাদাম কানা নামের দেশটির প্রবীণ এক খ্রিষ্টান এমপি বলেন, ‘আজ (শনিবার) একটি আইন পাস হয়েছে এবং আইনটির ১৪ নম্বর ধারায় সব ধরনের মদের আমদানি, উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানবিরোধী।’ আইনটি লঙ্ঘনে গুনতে হবে এক কোটি থেকে আড়াই কোটি দিনার। তিনি এর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান। কিন্তু মদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবকেরা বলেন, এটি সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ।