প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। গতকাল শুক্রবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে তিনি টোকিও ত্যাগ করেন। ছয় দিনের এ সফরে আবে মিসর, জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড সফর করবেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার চেষ্টার পাশাপাশি অবকাঠামো-সংক্রান্ত সামগ্রী রপ্তানি করাই আবের এ সফরের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, ‘ওই অঞ্চলের আঞ্চলিক শাস্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখতে জাপান অসামরিক খাতে সহায়তা করতে চায়।’
এএফপি