মধ্যপ্রাচ্যে গৃহকর্মী পাঠানো বন্ধ করছে ইন্দোনেশিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যপ্রাচ্যের ২১টি দেশে গৃহকর্মী পাঠানো বন্ধ করে দেবে ইন্দোনেশিয়া। সৌদি আরবে সম্প্রতি দুই ইন্দোনেশীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় জাকার্তা ক্ষুব্ধ হয়। খবর এএফপির।
ইন্দোনেশিয়ার জনশক্তিমন্ত্রী হানিফ ধাকিরির বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইন্দোনেশীয় গৃহপরিচারিকাদের প্রধান গন্তব্য সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও মিসরে গৃহকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আগামী তিন মাসের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।