মধ্যরাতে কেঁপে উঠল কাবুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি ঠিকাদারদের একটি আবাসস্থলে হামলা চালিয়েছে তালেবান। গতকাল রোববার রাতে এই হামলা হয়।
আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে।
বিস্ফোরণের পর কাবুলের অংশবিশেষে অল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিভিন্ন খবরে জানানো হয়, নর্থ গেট কম্পাউন্ডে লরিবোমা হামলা হয়েছে।
হামলাকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত পুলিশের এক সদস্য ও এক হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে এক পুলিশ সদস্য।
তালেবান বলছে, তাদের বেশ কিছু যোদ্ধা এই হামলা চালিয়েছে।