মন গলাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সাল থেকে চীনে ফেসবুক বন্ধ। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কী না করছেন এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ! শেষতক চীনের ম্যান্ডারিন ভাষা পর্যন্ত শিখে ফেলেছেন। গত বুধবার চীনের বেইজিংয়ের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ম্যান্ডারিন ভাষায় আধা ঘণ্টা বক্তৃতা দেন। জাকারবার্গ ইতিমধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্টের উপদেষ্টা পর্ষদে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া এবং সে দেশের ভাষা শেখার মাধ্যমে জাকারবার্গ চীনা কর্তৃপক্ষের মন গলাতে চাইছেন বলে মনে করা হচ্ছে। এনডিটিভি