মন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ রাজনৈতিক তহবিল গ্রহণের অভিযোগ ওঠার পর জাপানের কৃষিমন্ত্রী গতকাল সোমবার পদত্যাগ করেছেন। এটি শিনজো আবের নতুন মন্ত্রিসভার ওপর প্রথম আঘাত। কৃষি, বন ও মৎস্যমন্ত্রী কয়া নিশিকাওয়া গতকাল প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তা গ্রহণ করা হয়। আবে জানিয়েছেন, তিনি সাবেক কৃষিমন্ত্রী ইয়োশিমা হায়াশিকে নতুন কৃষিমন্ত্রী করেছেন। চিনি উৎপাদনকারী একটি শিল্পগোষ্ঠীর পরিচালিত এক কোম্পানিকে ১৩০ কোটি ইয়েন অর্থ সহায়তা অনুমোদন করেছিল কৃষি মন্ত্রণালয়। পদত্যাগী নিশিকাওয়া এর কয়েক মাস পর ওই কোম্পানির কাছ থেকে ১০ লাখ ইয়েন নেওয়ার কথা স্বীকার করেছেন।

এএফপি