মসজিদে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংঘাতকবলিত ইয়েমেনের রাজধানী সানার দুটি মসজিদে গতকাল শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। জুমার নামাজ আদায়ের সময় ওই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। মসজিদ দুটিতে বিদ্রোহী শিয়া হুতি সম্প্রদায়ের সমর্থকেরা নামাজ আদায় করতেন। হুতি মিলিশিয়ারা কয়েক মাস আগে রাজধানীতে হানা দেওয়ার পর গত জানুয়ারিতে দেশের ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। ক্ষমতা নিয়ে হুতি বিদ্রোহী এবং রাজধানী ছাড়তে বাধ্য হওয়া প্রেসিডেন্ট আবদুরাহ মানসুর আল হাদির অনুগত বাহিনীর মধ্যে দ্বন্দ্ব চলছে।
রয়টার্স