মসুল হাসপাতালের দখল নিয়েছে ইরাকি বাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম মসুলের ওল্ড সিটির একটি হাসপাতাল ও একটি চিকিৎসা স্থাপনার পুনর্দখল নিয়েছে ইরাকের বাহিনী। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, প্রাচীন এই নগরে ইসলামিক স্টেটের বিরুদ্ধে প্রতিরোধ লড়াই শুরু হয় আট মাস আগে। এখন চলছে গেরিলা লড়াইয়ের চূড়ান্ত পর্যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লে. জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ বলেন, তাঁদের বাহিনী অন্য একটি চিকিৎসা স্থাপনাসহ বিখ্যাত ইবনে সিনা প্রশিক্ষণ হাসপাতালের দখল নিয়েছে।
কেন্দ্রীয় পুলিশের কমান্ডার লে. জেনারেল রাইদ শাকির জাওদাত এক বিবৃতিতে বলেন, ‘আমাদের বাহিনী শহরটির তিন দিক থেকে অগ্রসর হচ্ছে। তারা সন্ত্রাসী গ্রুপগুলোকে অনুসরণ করছে।’
মসুলের ওল্ড সিটি দখলমুক্ত করতে গত ১৮ জুন অভিযান শুরু করে ইরাকের বাহিনী।